![]() |
| দেবতাদের মাতা দেবী তেলেওইনান। দেবীর চোখের খালি স্থানে দামী পাথর বসানো ছিলো। স্প্যানিয়রা পরবর্তীতে তা লুট করে নিয়ে যায়। |
১। আমাদের মাতার১ প্রতি স্বাগতম, যিনি হলুদ ফুলের প্রস্ফুটনের কারন, যিনি ম্যাগুই২ এর বীজ ছড়িয়ে দেন, যেনো তিনি স্বর্গ থেকে এসেছেন।
২। আমাদের মাতার প্রতি স্বাগতম, যিনি ফুলে প্রাচুর্য ঢেলে দেন, যিনি ম্যাগুই এর বীজ ছড়িয়ে দেন, যেনো তিনি স্বর্গ থেকে এসেছেন।
৩। আমাদের মাতার প্রতি স্বাগতম, যিনি হলুদ ফুলের প্রস্ফুটনের কারন; তিনি, যিনি ম্যাগুই এর বীজ ছড়িয়ে
দেন, যেনো তিনি স্বর্গ থেকে এসেছেন।
৪। আমাদের মাতার প্রতি স্বাগতম, যিনি সাদা ফুলে প্রাচুর্য ঢেলে দেন, যিনি ম্যাগুই এর বীজ ছড়িয়ে দেন, যেনো তিনি স্বর্গ থেকে এসেছেন।
৫। দেবীর প্রতি স্বাগতম, যিনি
কন্টকাকীর্ন ঝোপে দ্যুতি ছড়ান কোনো উজ্জ্বল প্রজাপতির মতো।
৬। হো! তিনিই আমাদের মাতা, এই পৃথিবীর দেবী; তিনি মরুভূমিতে যোগান দেন খাবারের, বন্যজন্তুদের জন্য; এবং তাদের
বেঁচে থাকার কারন হন তিনি।
৭। এইভাবে, এইভাবে, তুমি তাকে দেখতে পাবে, উদারতার এক চির-বিশুদ্ধ
আদর্শ হিসেবে, সমস্ত প্রাণের প্রতি।
৮। এবং তুমি দেখতে পাবে পৃথিবীর দেবী যেমনটা করে থাকেন বন্যজন্তুদের; একই রকম করে থাকেন তিনি, সবুজ গুল্ম এবং মাছেদের।
টিপ্পনী
১ আমাদের মাতা
এই প্রার্থনাটি যে দেবীর প্রতি উৎসর্গীকৃত তাকে বিভিন্ন
নামে ডাকা হতো। তাকে সবচেয়ে বেশি ডাকা হতো ‘তেলেওইনান’ বা দেবতাদের মাতা, ‘তোশি’
বা আমাদের মাতা নামে। কখনো কখনো তাকে ‘পৃথিবীর হৃৎপিণ্ড’ ডাকা হতো। ধারণা করা হতো
তিনি একদম পৃথিবীর কেন্দ্রে অবস্থান করেন এবং তিনি ভূমিকম্পের কারণ। এছাড়া তিনি
উর্বরতা এবং জীবন উৎপাদনের দেবী। জীব ও উদ্ভিদ উভয়ের উৎপাদনের দেবীই তিনি। আজটেক
দেবীদের মধ্যে সবচেয়ে পুরাতন দেবী হওয়ায় তার সম্মানে; জমির উর্বরতা বৃদ্ধির
উদ্দেশ্যে আজটেকরা খোলা জমিতে নরবলি দিতো। আজটেকদের লোককথা অনুসারে তিনি ঔষুধের
আবিষ্কারক এবং তিনি মানবজাতির কল্যানে ভেষজ উদ্ভিদকে প্রথম কাজে লাগান। এছাড়া তিনি
ধাত্রীবিদ্যা ও প্রসূতি মায়েদের সাহায্যকারী শুভশক্তি। কোডেক্স রামিরেজ এ তাকে
মেহিকো কিংবদন্তীর প্রথম রাজা ‘চুলহুয়াকান’ এর মেয়ে হিসেবে দেখানো হয়েছে। পুরাতন
মেহিকোর তেপেয়াকাক শহরে দেবীর প্রধান মন্দিরটি অবস্থিত ছিলো।
![]() |
| আমেরিকা অঞ্চলের ক্যাথলিক খ্রিস্টিয়ানদের পৃষ্ঠপোষক সন্ত 'গোয়াদেলুপে আমাদের কর্ত্রী'। |
এই অঞ্চলে ধর্মপ্রচারের সময় খ্রিস্টিয়ান যাজকেরা তাকে
মাতা মেরীর একটি রূপ হিসেবে চিহ্নিত করে। ধারণা করা হয় আমেরিকা অঞ্চলে ক্যাথলিক
খ্রিস্টিয়ানদের পৃষ্ঠপোষক সন্ত ‘গোয়াদেলুপে১* আমাদের কর্ত্রী’, দেবী
তেলেওইনান ও মাতা মেরীর একটি মিশ্রিত রূপ।
২ ম্যাগুই
বৃহত্তর মেহিকো অঞ্চলের স্থানীয় ঘৃতকুমারী (এলোভেরা)। এই
উদ্ভিদকে আজটেক সভ্যতা এবং চিকিৎসাশাস্ত্রে ‘মৃতসঞ্জীবনী উদ্ভিদ’ হিসেবে ব্যাখ্যা
করা হয়েছে। প্রাচীন মিসরীয় সভ্যতার মতো আজটেক সভ্যতাতেও ঘৃতকুমারীকে ‘অমরত্বের
উদ্ভিদ’ হিসেবে অতি উচ্চ-জ্ঞান করা হতো।
![]() |
| ম্যাগুই এর হলুদ ফুল। |
১*
গোয়াদেলুপ
বহুল প্রচলিত স্প্যানিয় শব্দ। এর মূল ভাষা ‘আরবি’। আরবিতে
এর মানে- ‘নেকড়েদের নদী’। এই নামে ক্যারিবিয় উপসাগরে ফ্রান্সের অধীনস্ত একটি
স্বশাসিত অঞ্চল আছে।



No comments:
Post a Comment