উর-বাউ এর শিলাস্তম্ভ
ভাস্কর্যের গায়ে
১ নং কলাম
দেবতা নিনগিরসু এর নিকট
শক্তিশালী যোদ্ধা
দেবতা এনলিল এর
উর-বাউ
পাতেশি
লাগাশ এর।
প্রসূত সন্তান
দেবতা নিন-আগাল এর মাধ্যমে,
দেবী নিনা এর অপরিবর্তনীয় ইচ্ছার মাধ্যমে মনোনীত,
দেবতা নিনগিরসু এর মাধ্যমে ক্ষমতায় অন্বিত,
দেবী বাউ এর মাধ্যমে অনুকূল নামে নামাঙ্কিত,
দেবতা এন-কি এর মাধ্যমে ধীশক্তিতে সমন্বিত।
২ নং কলাম
দেবী নিন্নি এর মাধ্যমে সুনাম দিয়ে ঢাকা,
দেবতার প্রিয় সেবক যিনি গিশা-গাল্লা-কি এর রাজা,
দেবী দুজি-আবজু এর প্রিয়,
আমি ই উর-বাউ।
দেবতা নিনগিরসু আমার রাজা।
[...] এর নির্মান-ভূমি, তিনি খনন করেন।
সেখান থেকে পৃথিবী নিষ্কাসিত হয়,
দামী পাথরের মতো,
যিনি পরিমাপ করেন,
দামী ধাতুর মতো তিনি এটা মাপেন।
৩ নং কলাম
পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি একটি
শূন্যস্থান নির্দিষ্ট করেন।
তার মাঝখানে তিনি পৃথিবীকে নিয়ে আসেন।
এবং তিনি নির্মান করেন এটার মুন্দুস।
পূর্বে, একটি ভিত্তি ৬ হাত লম্বা তিনি নির্মান
করেন।
এই ভিত্তির উপরে
এ-নিন্নু এর মন্দির, যা অন্ধকারে আলোকোজ্জ্বল, ৩০ হাত উচ্চতায়,
তিনি নির্মান করেন।
দেবী নিন-ঘারসাগ এর জন্য, দেবতাদের মাতা,
৪ নং কলাম
গিরসু-কি তে তার মন্দির
তিনি নির্মান করেন।
দেবী বাউ এর জন্য,
মহান দেবী,
আন্না এর কন্যা,
উরু-আসাগগা তে তার মন্দির
তিনি নির্মান করেন।
দেবী নিন্নি এর জন্য, মহিমান্বিত দেবী, প্রবল প্রতাপশালী,
গিশগাল্লা-কি তে তার মন্দির
তিনি নির্মান করেন।
দেবতা এন-কি এর জন্য, এরিদু এর রাজা
গিরসু-কি তে তার মন্দির
৫ নং কলাম
তিনি নির্মান করেন।
দেবতা নিন-দারা এর জন্য, নিয়তির প্রভু,
তার মন্দির তিনি নির্মান করেন।
দেবতা নিন-আগাল এর জন্য,
তার দেবতা,
তার মন্দির,
তিনি নির্মান করেন।
দেবী নিন-মার-কি এর জন্য
মহান দেবী,
দেবী নিনা এর জ্যেষ্ঠ কন্যা,
এশ-গুর-তুর, তার ধ্রুব পছন্দের মন্দির,
তিনি নির্মান করেন।
৬ নং কলাম
[...] দেবতা এর জন্য
গিরসু-কি এর মেষপালক [...]
[...] তার মন্দির
তিনি নির্মান করেন।
দেবী কু-আন্না এর জন্য,
মেঘযুক্ত আকাশের দেবী,
গিরসু-কি তে তার মন্দির
তিনি নির্মান করেন।
দেবী দুজি-আবজু এর জন্য
কিনুনির-কি এর দেবী
গিরসু-কি তে তার মন্দির
তিনি নির্মান করেন।
[...] লেখা পাওয়া যায় নি বা পাঠোদ্ধার করা যায় নি।
No comments:
Post a Comment