5 December 2019

আজটেক প্রার্থনা ৫ঃ চিমালিপান এর প্রতি প্রার্থনা


১। চিমালিপান১ ছিলো কুমারী যখন তাকে আনা হয় যুদ্ধের উপদেষ্টা হিসেবে; চিমালিপান ছিলো কুমারী যখন তাকে আনা হয় যুদ্ধের উপদেষ্টা হিসেবে।
২। কোয়াটেপেকে২ ছিলো তার শ্রম; পাহাড়ে সে তার বয়সের জন্য অতৃপ্তিবোধ করে; যখন সে পরিণত হয় পুরুষে৩, সত্যি পৃথিবী কেঁপে উঠেছিলো; তবু সে পরিণত হয় পুরুষে।

টীকা-টিপ্পনী

১চিমালিপান
চিমালিপানকে দেবতা হুইটসিলোপোশ্তলির মাতা হিসেবে কোথাও কোথাও চিহ্নিত করা হয়। চিমালিপান এর প্রতি প্রার্থনা মূলত প্রসব বেদনার সময় ধাত্রীদের পাঠের জন্য প্রার্থনা। দেবী চিমালিপান ধাত্রীবিদ্যা ও শিশুজন্মের পৃষ্ঠপোষক দেবী। আজটেক লোককথা অনুসারে তার আবাসস্থল ছিলো, কোয়াটেপেতলে। কোয়াটেপেতলের আক্ষরিক অর্থ সাপের পাহাড়।

২কোয়াটেপেক
কোয়াটেপেতলের অপভ্রংশ। আক্ষরিকভাবে সাপের পাহাড় বোঝালেও আজটেকরা স্বর্গের একটা প্রতিশব্দ হিসেবে কোয়াটেপেক ব্যবহার করতো। বর্তমান মেহিকোতে অনেকগুলো শহর রয়েছে কোয়াটেপেক নামে।

৩... পরিণত হয় পুরুষে
অস্পষ্ট পদ।

No comments:

Post a Comment